Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৩ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

খুলনার পুলিশ সুপার হিসেবে যোগ দিলেন তাজুল ইসলাম

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
এপ্রিল ২৩, ২০২৬ ১০:৫২ অপরাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি

খুলনা জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব বুঝে নিয়েছেন মোহাম্মদ তাজুল ইসলাম।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) খুলনা পুলিশ সুপারের কার্যালয়ে যোগদান করে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
যোগদানের সময় জেলা পুলিশের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

পরে একটি চৌকস পুলিশ দল নবাগত এই পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করে। গার্ড অব অনার গ্রহণ শেষে তিনি জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হন।

দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস. এম. আল-বেরুনী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শেখ ইমরান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস) আনিসুজজামান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) আবির সিদ্দিকী শুভ্র (পিপিএম-সেবা), অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) খায়রুল আনাম (বিপিএম-সেবা) এবং সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) মো. আমির হামজা।

এ ছাড়া চারজন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবীশ), জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, ফাঁড়ি ও ক্যাম্প ইনচার্জসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

নবাগত পুলিশ সুপারের যোগদানের মধ্য দিয়ে খুলনা জেলার আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা সংশ্লিষ্টদের।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।