Nabadhara
ঢাকাশনিবার , ২৫ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সিরাজদিখানে রশুনিয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
এপ্রিল ২৫, ২০২৬ ১:৪২ অপরাহ্ণ
Link Copied!

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় রশুনিয়া খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মোঃ আব্দুল্লাহ।

আজ অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ-এর সভাপতিত্বে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা গেছে, প্রায় ১.২০০ কিলোমিটার দৈর্ঘ্যের রশুনিয়া খাল পুনঃখনন প্রকল্পটি সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে গ্রহণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ইজিপিপি কর্মসূচির আওতায় প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।

সংশ্লিষ্টরা জানান, খালটি পুনঃখননের ফলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে এবং জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি কৃষি জমিতে সেচ সুবিধা বাড়বে, যা কৃষি উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, প্রকল্পটি দ্রুত বাস্তবায়ন হলে স্থানীয় মানুষের ভোগান্তি কমবে এবং এলাকার সার্বিক উন্নয়নে সহায়ক হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।