Nabadhara
ঢাকাশনিবার , ২৫ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মনিরামপুরে ‘রাইসা আখদান মেডিকেল সেন্টার’ উদ্বোধন, মানবসেবায় নতুন দিগন্ত

মনিরামপুর (যশোর) প্রতিনিধি
এপ্রিল ২৫, ২০২৬ ১:৫৩ অপরাহ্ণ
Link Copied!

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

যশোরের মনিরামপুর উপজেলার কাশিপুরে বর্ণাঢ্য আয়োজন ও আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে “রাইসা আখদান মেডিকেল সেন্টার” এবং এ.এন.আর ফাউন্ডেশনের কার্যক্রম। এ উদ্যোগকে স্থানীয়রা মানবসেবার ক্ষেত্রে একটি নতুন মাইলফলক হিসেবে দেখছেন।

শুক্রবার দুপুরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ আব্দুর রাজ্জাক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করেন যশোর-৫ (মনিরামপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মনিরামপুর উপজেলা আমীর অধ্যাপক ফজলুল হক, সাধারণ সম্পাদক মাওলানা খলিলুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধীজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

উদ্বোধনী বক্তব্যে প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মোঃ আব্দুর রাজ্জাক বলেন, “এটি শুধু একটি চিকিৎসা কেন্দ্র নয়—এটি আমাদের স্বপ্ন ও দায়িত্ববোধের প্রতিফলন। আমরা চাই, সমাজের প্রতিটি মানুষ, তার আর্থিক সামর্থ্য যাই হোক না কেন, প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাবে। মানবসেবাই আমাদের মূল লক্ষ্য।”

অনুষ্ঠানের শেষ পর্বে দোয়া ও মোনাজাতের মাধ্যমে এলাকার সার্বিক উন্নয়ন এবং প্রতিষ্ঠানটির সফলতা কামনা করা হয়।

অনুষ্ঠানের আয়োজক কমিটির অন্যতম সদস্য বিল্লাল হোসেন মিন্টু বলেন, এ মেডিকেল সেন্টার চালু হওয়ায় এলাকায় মানসম্মত স্বাস্থ্যসেবা প্রাপ্তি আরও সহজ হবে এবং দরিদ্র ও সাধারণ মানুষের চিকিৎসাসেবায় নতুন আশার আলো সৃষ্টি হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।