Nabadhara
ঢাকারবিবার , ২৬ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শ্যামনগরে আমিরুল-গালিব-সফি হত্যা মামলার আসামী রবিউল জোয়ার্দার র‌্যাবের হাতে আটক

শ‍্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি
এপ্রিল ২৬, ২০২৬ ২:৫০ অপরাহ্ণ
Link Copied!

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগরের আলোচিত আমিরুল, আকিজ, আছাদুল্লাহ গালিব ও সফি মোড়ল হত্যা মামলার আসামী দুর্ধর্ষ রবিউল জোয়ার্দার (৪৫)কে আটক করেছে র‌্যাব।

২৪ এপ্রিল (শুক্রবার) প্রযুক্তির সহায়তায় র‌্যাব-৬ এর বিশেষ টিমের সদস্যরা পলাতক অবস্থায় খুলনা থেকে তাকে আটক করে। পরবর্তীতে আইনগত প্রক্রিয়া শেষে রাতেই রবিউলকে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়।

সে শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের পাশ্বেমারী গ্রামের ওয়াজেদ জোয়ার্দারের ছেলে। তার বিরুদ্ধে চারটি হত্যা, অস্ত্র উদ্ধারসহ নানা অভিযোগে অন্তত দুই ডজন মামলা রয়েছে। সম্প্রতি চাঁদাবাজির অভিযোগের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

সত্যতা নিশ্চিত করে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান জানান, হত্যা মামলার সাক্ষীদের হুমকি দেওয়ার পাশাপাশি তাদের বাড়িঘরে হামলার ঘটনায় এবং সম্প্রতি চাঁদাবাজির অভিযোগে একটি মামলা হয়।

হত্যাকাণ্ডসহ পূর্বের সব মামলায় জামিনে থাকলেও সর্বশেষ মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। র‌্যাব সদস্যরা থানায় হস্তান্তরের পর রবিউলকে শনিবার দুপুরের দিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।