Nabadhara
ঢাকারবিবার , ২৬ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনিতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি 
এপ্রিল ২৬, ২০২৬ ৯:৩৮ অপরাহ্ণ
Link Copied!

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি 

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) এর উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ এপ্রিল) বিকালে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় বালিকা গ্রুপে শরাফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শ্রীকলস সরকারি প্রাথমিক বিদ্যালয় মুখোমুখি হয়। এতে শরাফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দল জয়লাভ করে উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

অপরদিকে বালক গ্রুপে আনুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কামালকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা অনুষ্ঠিত হয়। এতে আনুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় জয়লাভ করে উপজেলা চ্যাম্পিয়ন হয়।

বিজয়ী উভয় দলই জেলা পর্যায়ের প্রতিযোগিতায় আশাশুনি উপজেলার প্রতিনিধিত্ব করবে।

খেলা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে ট্রফি বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কুন্ডু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, সেক্রেটারি মাওলানা আনওয়ারুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান, হিসাবরক্ষণ কর্মকর্তা মমিন আহমেদ, পিআইও আমিরুল ইসলাম, ইউআরসি ইনস্ট্রাক্টর, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তাবৃন্দ, জামায়াতের অফিস সেক্রেটারি মাওলানা রুহুল কুদ্দুস, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

খেলা পরিচালনা করেন আনিছুর রহমান। অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় ক্রীড়াপ্রেমীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।