Nabadhara
ঢাকারবিবার , ২৬ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুরে এসএসসি কেন্দ্রে নকলের চেষ্টা, শিক্ষার্থী বহিষ্কার

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
এপ্রিল ২৬, ২০২৬ ৯:৪১ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে এসএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

আজ রোববার (২৬ এপ্রিল) উপজেলার ফিলিপনগর পি.এস.এস মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে (কেন্দ্র কোড: ৫৫২) ইংরেজি প্রথম পত্র পরীক্ষা চলাকালে নাসিম আলী নামে ওই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। তার রোল নম্বর ১২১৬৭৮ এবং রেজিস্ট্রেশন নম্বর ২২১৩৫০৬২১৭। সে ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ের ক্যাজুয়াল (অনিয়মিত) শিক্ষার্থী ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পরীক্ষা চলাকালে নাসিম আলী বাইরে থেকে লেখা একটি লুজ শিট মূল উত্তরপত্রের সঙ্গে সংযুক্ত করার চেষ্টা করেন। বিষয়টি পরিদর্শনরত যশোর শিক্ষা বোর্ডের পরিদর্শকের নজরে আসলে তাকে তাৎক্ষণিকভাবে আটক করা হয় এবং তার কাছে থাকা লুজ শিট জব্দ করা হয়।

পরে কেন্দ্র কর্তৃপক্ষ তাকে পরীক্ষা থেকে বহিষ্কার করে। কেন্দ্র সংশ্লিষ্টরা জানান, পরীক্ষার স্বচ্ছতা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে। পাশাপাশি অনিয়ম ও অসদুপায়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।