Nabadhara
ঢাকাসোমবার , ২৭ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আক্কেলপুরে পুলিশের ওপর হামলা ও হুমকির অভিযোগে মামলা, বাবা-ছেলে গ্রেপ্তার

জয়পুরহাট প্রতিনিধি
এপ্রিল ২৭, ২০২৬ ২:১৬ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের আক্কেলপুরে পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা প্রদান এবং এক উপপরিদর্শককে (এসআই) বদলির হুমকি দেওয়ার অভিযোগে বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৮ থেকে ১০ জনকে আসামি করে আক্কেলপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মামলার বাদী হয়েছেন আক্কেলপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল্লাহ আল-মাসুম। শনিবার রাতে তিনি মামলাটি দায়ের করেন।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন আক্কেলপুর পৌরশহরের হাস্তাবসন্তপুর মহল্লার বাসিন্দা সাকিবুর রহমান সুমন (৪০), যিনি ‘ট্যারা সুমন’ নামে পরিচিত, এবং তাঁর ছেলে সায়মন সাফিত (১৭), ওরফে সুজন। বৃহস্পতিবার তাদের আদালতে হাজির করা হলে আদালত ছেলেটিকে জামিন এবং বাবাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পরিদর্শক আবু বকর সিদ্দিক।

এজাহার সূত্রে জানা যায়, গত ২৫ এপ্রিল বিকেলে আক্কেলপুর পৌর এলাকার একটি টিসিবি পণ্য বিক্রয়কেন্দ্রে শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছিল পুলিশ। এ সময় কয়েকজন ব্যক্তি লাইনে না দাঁড়িয়ে জোরপূর্বক পণ্য নেওয়ার চেষ্টা করলে সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে অভিযুক্তরা পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা পুলিশ সদস্যদের ধাক্কাধাক্কি ও মারধর করে এবং পুলিশের পিকআপের গতিরোধ করে কিছু সময় আটকে রাখে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, অভিযুক্ত সাকিবুর রহমান সুমন এসআই আব্দুল্লাহ আল-মাসুমকে চার ঘণ্টার মধ্যে বান্দরবানে বদলি এবং চাকরি থেকে সরিয়ে দেওয়ার হুমকি দেন। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থল থেকে বাবা-ছেলেকে আটক করে।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা বলেন, “পুলিশকে মারধর, সরকারি কাজে বাধা ও হুমকির অভিযোগে মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।