চিতলমারীতে সপ্তাহ ব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে রবিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা, মাছের পোনা আবমুক্ত করণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।পরে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও সাইয়েদা ফয়জুন্নেছার সভাপতিত্বে সপ্তাহ ব্যাপী মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল।
এসময় বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা বেগম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহ,মৎস্য সম্প্রসারন কর্মকর্তা মোঃ তানভির আহমেদ প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

