Nabadhara
ঢাকাশুক্রবার , ১৯ আগস্ট ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মি‌ডিয়াকে সহন‌শিল হওয়ার অনুরোধ করছি- টুঙ্গিপাড়ায় পররাষ্ট্রমন্ত্রী

টুঙ্গিপাড়া প্রতিনিধি
আগস্ট ১৯, ২০২২ ৮:২৭ অপরাহ্ণ
Link Copied!

জন্মাষ্টমীর অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রী এ কে আব্দুল মোমেন এর দেয়া গতকালকের বক্তব্যকে মি‌ডিয়া ভিন্নভাবে উপস্থাপন ক‌রেছে উল্লেখ করে বলেন. দেশে সবার বাক স্বা‌ধিনতা রয়েছে। তাই সবাই সব কথা বলতে পারেন।তবে বক্তব্য অন্যভাবে উপস্থাপন হলে দুঃখ লাগে।তি‌নি মি‌ডিয়াকে একটু সহন‌শিল হওয়ার অনুরোধ জানান।

 

আজ শুক্রবার গোপালগ‌ঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

 

এর আগে দুপুর ১টায় বঙ্গবন্ধুর সমা‌ধিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি।পরে ফাতেহা পাঠ ও বিশেষ  মোনাজাত করে বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করেন দোয়া ও মোনাজাত করেন মন্ত্রী।

 

এসময় জেলা প্রশাসক শাহিদা সুলতানা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খানসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

মন্ত্রী আরো বলেন, আমি বলেছি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন বলে দেশে সহনশীলতা আছে, সাম্প্রদায়িক কোন সহিংসতা নাই, সবার সাথে সম্প্রিতি আছে, দেশে উন্নয়ন আছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।