Nabadhara
ঢাকাবুধবার , ৭ সেপ্টেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুর শহরের রাজারহাটে দিন দুপুরে অবসরপ্রাপ্ত সার্জেন্টের বাসা চুরি, আটক-১

সাব্বির আহম্মেদ, পিরোজপুর প্রতিনিধি
সেপ্টেম্বর ৭, ২০২২ ২:৪১ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুর শহরের রাজারহাট সোমবার দিনে দুপুরে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত একজন সার্জেন্ট এর বাসায় দুঃসাহসিক চুরি সংঘটিত
হয়েছে। সদর থানা পুলিশ এ ঘটনায় সিসিটিভির ফুটেজ দেখে ঐ দিনই বাগেরহাট জেলার মহিষপুরা বাইপাস মোড় এলাকা থেকে মাসুদুর রহমান মিঠু নামে একজনকে আটক করেছে।
সে স্থানীয় মৃত আরশেদ আলী হাওলাদারের ছেলে। এ ব্যপারে বাসার মালিক  মহিদুল ইসলাম শেখ পিরোজপুর সদর থানায় একজন নামীয় ও অপর ২ জন অজ্ঞাতদের আসামী করে মামলা (জি আর নং-১৮৬/২২) করেছেন।
থানাসূত্রে জানা যায়, পিরোজপুর শহরের চিলা শেখবাড়ী বাসিন্দা মৃত আমজেদ আলী শেখের পুত্র মহিদুল ইসলাম মহিদ একজন ইট ভাটার ব্যবসায়ী। তিনি রাজারহাটে ভাড়াটে বাসার ৩য় তলায় বসবাস করে আসছিলেন। তার স্ত্রী জানান, তিনি সোমবার সাড়ে ১১টার দিকে বাসায় তালা দিয়ে তিনি মেয়ে স্কুল থেকে আনতে বের হয়ে যান এবং দুপুর ১২ টার দিকে বাসায় ফিরে এসে দরজার হ্যাজবোল্ট ভাঙ্গা অবস্থায় দেখতে পেয়ে ডাক চিৎকার দিলে স্থানীরা ছুটে আসে। ঘটনার দিন মহিদুল ইসলাম মহিদ এর ব্যবসায়ের এবং বোনের কাছ থেকে আনা টাকা মিলিয়ে ১২ লাখ টাকা সংঘবদ্ধ চোরাই চক্র স্টিলের আলমিরা ভেঙে নিয়ে যায়। তারা কৌশলে দরজার হ্যাজবোল্ট কেটে ভিতরে প্রবেশ করে এ ঘটনা ঘটায়। পরে সামনের বাসার সিসিটিভি ফুটেজে চুরি সংক্রান্ত কাজে ৩ জন ব্যক্তিকে সনাক্ত করা হয়েছে বলে জান গেছে। এস আই
কেরামত আলী শেখ মামলাটি তদন্ত করছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।