Nabadhara
ঢাকাশুক্রবার , ১৬ সেপ্টেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মোরেলগঞ্জে দীর্ঘদিন নিস্ক্রিয় থাকা বিএনপির হেভিওয়েট নেতাদের গণসংযোগঃ জনমনে স্বস্তি

Link Copied!

সারাদেশের সাথে তাল মিলিয়ে বর্তমান আন্দোলনকে আরো বেগবান করতে বাগেরহাটের মোরেলগঞ্জে গণসংযোগ করেছেন এতোদিন থেকে নিদ্রা যাওয়া বিএনপির হেভিওয়েট নেতারা।

শুক্রবার বেলা ১১টার দিকে কাজী খায়রুজ্জামান শিপন, জেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা শেখ মো. মোজাফফর আলম মোরেলগঞ্জের বারইখালী, নিশানবাড়িয়া, পল্লীমঙ্গল বাজার ও শরণখোলা উপজেলার পাহলানবাড়ি, রায়েন্দা ও মধ্য কদমতলা এলাকায় নেতাকর্মীদের সাথে গণসংযোগ করেন।

বিএনপি নেতারা ভোটের অধিকার নিশিত করতে, দ্রব্যমূল্যের উর্ধগতি, রাজনৈতিক দুর্বৃত্তায়ন, ভোলা, নারায়নগঞ্জে দলীয় নেতাকর্মীদের হত্যা ও মীরপুরে বিএনপির সমাবেশে হামলার প্রতিবাদে কেন্দ্রীয় সকল কর্মসূচি বাস্তবায়নে নেতাকর্মীদেরকে প্রস্তুত থাকার পরামর্শ দেন।

উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল, সাধারণ সম্পাদক আফজাল জোমাদ্দার, পৌর বিএনপির সভাপতি আব্দুল মজিদ জব্বার, সাধারণ সম্পাদক শিকদার ফরিদুল ইসলাম, শরণখোলা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোল্লা ইসাহাক আলী, আনোয়ার হোসেন পঞ্চায়েত এসময় উপস্থিত ছিলেন।

এ নিয়ে মোরেলগঞ্জের নাগরিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিএনপির এমন কর্মসূচিতে কোনরকম বাঁধা না আসায় জনমনে স্বস্তি প্রকাশ পেয়েছে, প্রশাসনও বেশ ভারমুক্ত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।