Nabadhara
ঢাকামঙ্গলবার , ২০ সেপ্টেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়ায় সামাজিক সম্প্র্রীতি কমিটির সভা

কোটালীপাড়া (গাপালগঞ্জ) প্রতিনিধি
সেপ্টেম্বর ২০, ২০২২ ৮:৫৬ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার উপজেলার ধারাবাশাইল উচ্চ বিদ্যালয়ে কান্দি ইউনিয়ন সামাজিক সম্প্রীতি কমিটির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
কান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তুষার মধুর সভাপতিত্বে অনুষ্ঠিত সামাজিক সম্প্রীতি সভায় উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ, উপজেলা কৃষি অফিসার নিটুল রায়, কোটালীপাড়া থানার ওসি মোঃ জিল্লুর রহমান বক্তব্য রাখেন।
অপরদিকে শুয়াগ্রাম ইউনিয়ন পরিষদ ভবনে সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।শুয়াগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যজ্ঞেশ্বর বৈদ্য অনুপের সভাপতিত্বে অনুষ্ঠিত সামাজিক সম্প্রীতি সভায় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।
উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার ভাবনা থেকে দেশের সব শ্রেণি পেশার মানুষদের একত্রিত করে উদ্রবাদ, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদকে প্রতিহত করাই এই কমিটির লক্ষ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।