Nabadhara
ঢাকাবুধবার , ২১ সেপ্টেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে অস্বচ্ছল খেলোয়াড়দের ২৭ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান

 শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
সেপ্টেম্বর ২১, ২০২২ ৫:১৯ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলে ১৫৭ অস্বচ্ছল খেলোয়াড়দের ২৭ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এর মধ্যে ৪ জন মারাত্মক অসুস্থ্ খেলোয়াড়কে ২ লক্ষ টাকা করে এবং ১৫৩ জনকে মোট ২৭ লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়।

বুধবার(২১সেপ্টেম্বর) সকালে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যান ফাউন্ডেশন এর আর্থিক সহায়তায় নড়াইল জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসব অনুদান চেক দেওয়া হয়। অনুদান প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,অলিম্পিকএসোসিয়েশনের যুগ্ম মহাসচিব আশিকুর রহমান মিকু,অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরী,নড়াইল জেলা ক্রীড়া অফিসার মো.কামরুজ্জামান,নড়াইল জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ আব্দুর রশীদ মন্নু, ফুটবল কোচ কার্ত্তিক দাস,লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপÍ প্রধান শিক্ষক এন এস হায়াতুজ্জামান, বাংলাদেশ ভলিবল ফেডারেশনের কর্মকর্তা মো.লতিফুর সরকার প্রমুখ।

টেবিল টেনিস,অ্যাথলেটিকস,ক্রিকেট,বক্সিং,হ্যান্ডবল এই সকল ক্রীড়ার সাথে জড়িত অস্বচ্ছল খেলোয়াড় ও সংগঠকদের এসব অনুদান প্রদান করা হয়। মারাত্মক অসুস্থ্ ৪ জন ২ লক্ষ , ৫৫ জনকে ২৪ হাজার এবং করোনা কালীণ সময়ে ৯৮ জনকে ৫ হাজার টাকা করে চেক প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।