Nabadhara
ঢাকাবুধবার , ২১ সেপ্টেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
সেপ্টেম্বর ২১, ২০২২ ৭:৫৪ অপরাহ্ণ
Link Copied!

কচুয়া উপজেলায় ২০২২-২০২৩ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। আজ সকাল ১১টায় উপজেলার সরকারি পুকুরে উপজেলা মৎস্য অফিস কচুয়ার আয়োজনে মাছের পোনা অবমুক্ত করন অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে জেলা মৎস্য কর্মকর্তা এ এস এম রাসেল।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রনব কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার,উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান,কচুয়া উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মামুনুর রশিদ সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।এদিন কচুয়া উপজেলার বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানে ছোট-বড় মোট ২৫ টি জলাশয়ে ৩৬০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।