Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২২ সেপ্টেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

স্বরূপকাঠিতে ট্যুর অপারেটর এ্যাসোসিয়েশন (টুয়াস)এর আহবায়ক কমিটি গঠন

নবধারা ডেস্ক
সেপ্টেম্বর ২২, ২০২২ ১০:১৬ অপরাহ্ণ
Link Copied!

দেশি বিদেশি পর্যটকদের সার্বিক সহযোগিতা দেয়ার জন্য “ট্যুর অপারেটর এ্যাসোসিয়েশন স্বরূপকাঠি (টুয়াস) নামে আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।ব্যাক ওয়াটার্স হি‌সে‌বে প‌রি‌চিত স্বরূপকাঠি উপজেলার অপরুপ সৌন্দর্যের কারনে ইতিপূর্বে পর্যটন কেন্দ্র হিসাবে পরিচিত লাভ করেছে দেশ বি‌দে‌শে।

স্বরূপকা‌ঠির ঐ‌তিহ্য বাংলার আ‌পেল খ্যাত কু‌ড়িয়ানার পেয়ারা ও পেয়ারা বাগান,গগন এলাকার ভাসমান সব‌জি চারা উৎপাদন, আকলম ও মাহমুদকা‌ঠির ফল ও ফু‌লের চারা উৎপাদন,বল‌দিয়ার বিন্না গ্রা‌মের ক্রি‌কেট ব্যাট তৈরীর কারখানা,জলাবা‌ড়ির হেমলতা ব্রিজ ও জ‌মিদার বা‌ড়ি, সু‌টিয়াকা‌ঠিতে না‌রি‌কে‌লের ছোবরা দি‌য়ে বানা‌নো ইন‌ডোর ক্রি‌কেট পিচ এর কারখানা, সোহাগদ‌ল ও সু‌টিয়াকা‌ঠির পা‌পোষ কারখানা, না‌রি‌কে‌লের ছোবরা কারখানা,স্বরূপকা‌ঠির ৪১০ টি ছো‌টোবড় খাল সহ বাংলার সু‌য়েজখাল হি‌সে‌বে প‌রি‌চিত গাবখান চ্যা‌নেল, স্বরূপকা‌ঠির মাঝখান থে‌কে ব‌য়ে চলা অপরুপ সন্ধা নদী এছাড়া কা‌লিগঙ্গা ও বেলুয়া নদী দেখ‌তে প্র‌তিবছর হাজার হাজার পর্যটক আ‌সে স্বরূপকা‌ঠি‌তে।এসব পর্যটক‌দের সর্বোচ্চ ‌সেবা দি‌তেই স্বরূপকা‌ঠি উপ‌জেলায় গঠন করা হ‌য়ে‌ছে স্বরূপকাঠিতে ট্যুর অপারেটর এ্যাসোসিয়েশন (টুয়াস)এর আহবায়ক কমিটি।

আজ বৃহস্পতিবার মোঃ আসাদুজ্জামান আসাদ কে আহবায়ক এবং ফয়সাল হাসান কে সদস্য সচিব করে “ট্যুর অপারেটর এ্যাসোসিয়েশন স্বরূপকাঠি (টুয়াস) নামে পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন – মোঃ আমিনুল ইসলাম, সাংবাদিক আনোয়ার হোসেন,মোঃ মামুন হাসান। ক‌মি‌টি গঠন শে‌ষে ২৭সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস পালনের ল‌ক্ষে সন্ধ্যায় আটঘর কুড়িয়ানা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিঠুন হালদার এবং পেয়ারা বাগানে গড়ে ওঠা পর্যটন মালিকদের নি‌য়ে বিভিন্ন কর্মসু‌চি গ্রহন করা হয়।

স্বরূপকাঠি (ট্যুয়াস)এর আহবায়ক আসাদুজ্জামান নবধারা কে বলেন,দেশি বিদেশি পর্যটকদের সার্বিক সহযোগিতা জন্য আমরা আহবায়ক কমিটি করেছি। দ্রুতই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।