Nabadhara
ঢাকাসোমবার , ৩ অক্টোবর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় বিএনপির সদস্য সচিব গুরুতর আহত

শরিফুল ইসলাম (স্টাফ রিপোর্টার) নড়াইল  
অক্টোবর ৩, ২০২২ ৪:৪২ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের লোহাগড়া উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী সুলতানুজ্জামান সেলিম সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছে। আহত অবস্থায় তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, সোমবার (৩ অক্টোবর) সকালে সেলিম কাজী জিএস গাড়ীতে চড়ে নড়াইল যাওয়ার পথে এড়েন্দা বাস স্টান্ডের পশ্চিম পার্শ্বে পৌচ্ছালে গাড়ীর নিয়ন্ত্রন হারিয়ে এ দূর্ঘটনা ঘটে। এ সময় গাড়ীতে থাকা শালনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী কাজী সুলতানুজ্জামান সেলিম (৫০) মারাত্মক আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রে ভর্তি করেছে।

খবর পেয়ে দুপুরে হাসপাতালে তাকে দেখতে যান, ২০ দলীয় জোটের শরীক এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ,নড়াইল জেলা বিএনপির সহ-সভাপতি কে এম আকরামুজ্জামান মিলু,লোহাগড়া উপজেলা এনপিপির সভাপতি হাফিজুর রহমান, পল্লী বিদ্যুতের লোহাগড়া এলাকা পরিচালক ও সাংবাদিক আবু আব্দুল্লাহ, পৌর কাউন্সিলর গিয়াসউদ্দিন ভুইয়া, বিএনপি নেতা রেজাউল করিম মিন্টু, এটিএম শফিকুল ইসলাম সবুজ, উজ্জ্বল কাজী, কাজী মুরাদ হোসেন, রন্জু মিয়া, নজরুল ইসলাম প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।