কচুয়ায় ২মাদক ব্যব্যবসায়ীকে আটক করেছে কচুয়া থানা পুলিশ। কচুয়া থানা পুলিশ জানায় যে, কচুয়া থানার অফিসার ইনচার্জ মো: মনিরুল ইসলামের নেতৃতে এসআই মো: আবুল হাসেম,এএসআই মজিবুর ও এএসআই আশরাফুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী লাবু হাজরা (১৯) ও রাতুল খান(২০) কে আটক করে।
পুলিশ জানায় যে, ০৩ অক্টোবর দুপুর ২টা ২০মিনিটে কচুয়া ইউনিয়নের হাজরাখালী গ্রামের হাজরা খালী ৩ রাস্তার মোড়ে বকুলের দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে মাদক ব্যবসায়ী লাবু হাজরা (১৯) ও রাতুল খান(২০) কে মাদক বিক্রি সময় হাতে নাতে আটক করে। আটকের পর তাদের তল্লাশী করলে তাদের নিকট থেকে গাজা উদ্ধার করা হয় । আটককৃত মাদক ব্যবসায়ী লাবু হাজরা কচুয়া ইউনিয়নের হাজরা খালী গ্রামের আ: হান্নানের পুত্র ও রাতুল খান কচুয়া ইউনিয়নের হাজরা খালী গ্রামের লোকমান খানের পুত্র । পরে এস আই আবুল হাসেম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন-২০১৮ সালের ৩৬(১) এর ১০(ক) ধারায় মামলা করেন। মামলা নং-১। তারিখ ০৩-১০-২২

