Nabadhara
ঢাকাশুক্রবার , ১৪ অক্টোবর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইল জেলা পরিষদ নির্বাচনে ব্যাস্ত সময় পার করছেন প্রার্থী শাহিনুর আক্তার

 মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধি
অক্টোবর ১৪, ২০২২ ১০:১৮ অপরাহ্ণ
Link Copied!

নড়াইল জেলা পরিষদ নির্বাচনে ১ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের সদস্য পদপ্রার্থী মোসাঃ শাহিনুর আক্তার রুমা গনসংযোগে ব্যস্ত সময় পার করছেন। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে প্রার্থী ও ভোটারদের দুরত্ব ততটাই কমে আসছে। তারই ধারাবাহিকতায় ওয়ার্ডের ২০ টি ইউনিয়ন চষে বেড়াচ্ছেন তিনি। ইতোমধ্যে সাধারণ মানুষ ও ভোটরদের আস্থাও অর্জন করেছেন বেশ। ভোটরদের বাড়ী গিয়ে দোয়া চাচ্ছেন, পাশাপাশি উন্নয়নের প্রতিশ্রুতিসহ গরীব-অসহায় ও ধর্মীও প্রতিষ্ঠনের খোঁজ খবর নিচ্ছেন তিনি।

১৪ অক্টোবর (শুক্রবার) বিকেলে একান্ত স্বাক্ষাতকারে জানা যায়, শাহিনুর আক্তার ছাত্রজীবন থেকেই আওয়ামীলীগের বিভিন্ন অংগ সংগঠনে কর্মী হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। ঢাকার দনিয়া কলেজ থেকে তিনি বিএ পাস করেন। রাজনৈতিক পরিবারে বিবাহ হওয়ায় তিনি একজন গৃহীনি হয়েও নিজের ইচ্ছায় ও পরিবারের প্ররোচনায় সাধারণ মানুষের সেবা করার মানষে নির্বাচনে অংশগ্রহন করেছেন। জয়ের ব্যপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, জয়ী হলে জেলা পরিষদের আওতাধীন উন্নয়ন মূলক কাজ শতভাগ সততার সাথে সম্পাদন করবেন।

এছাড়া পূর্ব থেকেইে নিজের সাধ্যমত গরীব ও অসহায় মানুষের সেবা করে আসছেন এবং নির্বাচীত হলে আরো বেশী সহযোগীতা করার সুযোগ আসবে বলে তিনি জানান। উল্লেখ্য আগামী ১৭ অক্টোবর নড়াইল জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।