Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১০ নভেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
নভেম্বর ১০, ২০২২ ১০:০৯ অপরাহ্ণ
Link Copied!

কচুয়ায় বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক এক সমন্বয় সভা গতকাল সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও ব্র্যাকের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচীর সহযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেণ উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার।

বিশেষে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো: ফিরোজ আহম্মেদ,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাসলিমা বেগম, ব্র্যাকের জেলা ব্যবস্থাপক পলাশ হালদার। সভায় বক্তৃতা করেন সমাজ সেবা কর্মকর্তা মো: হাসিবুর রহমান,মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা: নাজমুন্নাহার,উপজেলা আবাসিক মেডিক্যাল অফিসার মনি শংকর পাইক, উপজেলা শিক্ষা অফিসার মোসা; সামছুন্নাহর,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, মো: মোজাম্মেল হক,উপজেলা প্রকৌশলী মো: আনিসুর রহমান,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অঞ্জন কুন্ডু,মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার শিকদার হাবিবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সেক্রেটারী ও গোপালপুর ইউনিয়ন চেয়ারম্যান এসএম আবু বক্কার সিদ্দিক,কচুয়া সদর ইউনিয়ন ইউনিয়ন চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান হাদিজ,মঘিয়া ইউনিয়ন চেয়ারম্যান এ্যাড: পঙ্কজ কান্তি অধিকারী,রাড়িপাড়া ইউনিয়ন চেয়ারম্যান নাজমা আক্তার,গজালিযা ইউনিয়ন চেয়ারম্যান সেখ নাসির উদ্দিন, ধোপাখালী ইউনিয়ন চেয়ারম্যান সেখ মকবুল হোসেন, কচুয়া উপজেলা এ্যাসোসিয়েট অফিসার রেখা বিশ্বাস সহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন বাল্য বিবাহ হ্রাস করনে চ্যালেঞ্চ গুলি চিহ্নিত করে ভবিশ্যৎ কর্মকৌশল নির্ধারন করা এবং তা উত্তোলন করার উপায় আলোচনা করা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।