Nabadhara
ঢাকামঙ্গলবার , ২১ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দেবহাটা থানায় নবাগত ওসির সাথে ছাত্রদল নেতাদের মতবিনিময়

Link Copied!

আর.কে.বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

দেবহাটা উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ দেবহাটা থানার নবাগত অফিসার ইনচার্জের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেছে।

নবাগত অফিসার ইনচার্জ আব্দুল আলিমের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল সন্ধ্যার পরে থানার অফিসার ইনচার্জের অফিস রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় ছাত্রদল নেতৃবৃন্দ ওসি আব্দুল আলিমকে ফুলেল শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন,দেবহাটা উপজেলা ছাত্রদলের আহবায়ক ইমরান ফরহাদ, সদস্য সচিব ফিরোজ হোসেন, সিনিঃ যুগ্ম আহবায়ক মোঃ নুরুজ্জামান, যুগ্ন আহবায়ক আব্দুর রহমান,
রাকিবুল ইসলাম, আরাফাত সানি , রুবেল হোসেন, সদস্য মেহেদী মিলন, রাকিব হোসেন, মানজারুল লিটন, কেবিএ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন, সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, সিনিঃ সহসভাপতি রাকিব হোসেন, সিনিয়র যুগ্ন সাধরণ সম্পাদক শরিফুল ইসলাম বাবু, দপ্তর সম্পাদক তানজির মতিন, দেবহাটা কলেজ ছাত্রদলের সভাপতি হযরত আলী, সাধারণ সম্পাদক গোবিন্দ কুমার দাশ, সহসভাপতি সৈকত হোসেন, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম হোসেন, ৪ নং নওয়াপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাব্বির হোসেন, সিনিঃ যুগ্ম সাধারণ সম্পাদক শাওন আহমেদ, ৫ নং সদর দেবহাটা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ন সম্পাদক তৌফিক হোসেন, সাজন আহমেদ, শিপন আহমেদ, হারুন বিশ্বাসসহ অসংখ্যা ছাত্রদলের নেতাকর্মীবৃন্দ।

নবাগত অফিসার ইনচার্জ আব্দুল আলিম এসময় ছাত্রদল নেতৃবৃন্দকে পড়াশুনার পাশাপাশি দেশ গড়ার কাজে ভূমিকা রাখা ও থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের সহযোগীতা কামনা করেন।

ছাত্রদল নেতৃবৃন্দ কোন অন্যায়কারী যেন ছাড় না পায় এবং সন্ত্রাসীদের বিপক্ষে তাদের অবস্থানের কথা স্পষ্ট করেন। ওসি এসময় সকলকে ধন্যবাদ জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।