Nabadhara
ঢাকাশুক্রবার , ১১ নভেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে অজ্ঞান পার্টির কবলে পড়ে সুমন হাসপাতালে ভর্তি

এম শরিফুল ইসলাম নড়াইল
নভেম্বর ১১, ২০২২ ৬:১৭ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলে অজ্ঞান পার্টির কবলে পড়ে সুমন (৪৫) নামে এক ব্যক্তি গুরুতর অসুস্থ্য হয়ে পড়েছে। অজ্ঞান অবস্থায় উদ্ধার করে তাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, যশোরের খালদার এলাকার বাসিন্দা জিকু মিয়ার ছেলে সুমন গোপালগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে যশোর থেকে যাত্রীবাহী বাসে চড়ে ভাটিয়াপাড়া যাচ্ছিলেন। পথিমধ্যে অজ্ঞান পার্টির সদস্যরা তাকে অজ্ঞান করে ৪০হাজার টাকাসহ কাছে থাকা মুল্যবান জিনিসপত্র নিয়ে যায়।

শুক্রবার দুপুরে নড়াইল শহরের রূপগঞ্জ বাস কাউন্টারে সুমনকে অসুস্থ্য অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন নড়াইল সদর হাসপাতালে ভর্তি করে। নড়াইল সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিসক মো: শামীমুর রহমান জানান, চেতনানাশক কিছু খাইয়ে অজ্ঞান করা হয়েছে। তবে তিনি শঙ্কামুক্ত আছেন ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।