Nabadhara
ঢাকাশুক্রবার , ১১ নভেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মোংলা বন্দরের পশুর চ্যানেলে দুর্ঘটনার কবলে কয়লাবাহী কার্গো জাহাজ

সোহেল রানা বাবু, জেলা প্রতিনিধি, বাগেরহাট
নভেম্বর ১১, ২০২২ ৬:৩৮ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের মোংলা বন্দরের পশুর চ্যানেলে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লাবাহী একটি কার্গো জাহাজ এমভি জুমায়রা-১ দুর্ঘটনার মুখে পড়েছে। শুক্রবার (১১ নভেম্বর) মোংলা বন্দর চ্যানেলের হাড়বাড়ীয়ায় নোঙ্গর করা একটি বিদেশি জাহাজ থেকে কয়লা বোঝাই করে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে যাওয়ার পথে কার্গোটির সুকান ফেল করে ডুবো চরে আটকা পড়ে জাহাজের দুপাশের ডেক ফেটে এ দুর্ঘটনা ঘটে।

তবে, এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। কার্গো জাহাজ ডেক ফেটে গেলেও জাহাজের ভেতরে হ্যাজে পানি ঢোকেনি। কার্গো জাহাজটি পশুর নদীর পূর্ব পাড়ের চরে উঠিয়ে দেয়ায় মোংলা বন্দর চ্যানেল নিরাপদ রয়েছে ।

মোংলা বন্দর কর্তৃপক্ষ ও দূর্ঘটনা কবলিত কার্গো জাহাজটির মাস্টার ফারুক গাজী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোংলা বন্দর পশুর চ্যানেলর হাড়বাড়ীয়ার ৫ নম্বর এ্যাংকোরেজে থাকা বিদেশি জাহাজ এমভি পিথাগোরাস থেকে সাড়ে ৮০০ মেট্রিক টন কয়লা বোঝাই করে শুক্রবার সকাল ১০ টার দিকে কার্গোটি তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেটির উদ্যেশে ছেড়ে আসে। পথে পশুর নদীর চরকানা এলাকায় পৌঁছালে কার্গোটির সুকান ফেল করায় ডুবো চরে আটকে পড়ে। এতে জাহাজের দুইপাশের ডেক ফেটে যায়।

এসময় কার্গো জাহাজটি দ্রুত পশুর নদীর পূর্ব পাড়ের চরে উঠিয়ে দেয়া হয়। যে কারণে নদীতে ডুবে যাওয়া থেকে রক্ষা পেয়েছে কার্গো জাহাজটি। ডেক ফেটে গেলেও জাহাজের হ্যাজের কোন ক্ষতি না হওযায় ভেতরে পানি ঢোকেনি। জাহাজটি বর্তমানে চরে ঝুঁকিমুক্ত অবস্থায় রয়েছে। মোংলা বন্দর চ্যানেল সম্পূর্ন নিরাপদ রয়েছে। দ্রুত ক্রেন এনে দুর্ঘটনা কবলিত কার্গোটির কয়লা অপসারণ করে জাহাজটি নিরাপদে সরিয়ে নেয়া হবে। কার্গো জাহাজটি ১২ জন কর্মকর্তা-কর্মচারীর সবাই নিরাপদে রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।