মাদারীপুরের কালকিনি প্রেসক্লাব এর সাবেক সভাপতি ও কালকিনি ফারিয়ার সভাপতি দৈনিক মানব জমিন ও দৈনিক নবধারা পএিকার কালকিনি প্রতিনিধি মোঃ মিজানুর রহমান এক সড়ক দুর্ঘটনায় মারাত্মক ভাবে আহত হয়েছেন।
জানা যায় শনিবার ঢাকা থেকে কালকিনি আসার পথে বিকেল চারটার দিকে মুন্সিগন্জ জেলার শ্রীনগর এলাকার ঢাকা মাওয়া মহাসড়কে বরিশাল গামী সূর্যমুখী পরিবহনের সাথে অন্য একটি গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষে আহত হয়। তাকে স্থানীয়রা উদ্ধার করে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।তিনি বর্তমানে নিজ বাড়িতে চিকিৎসারত অবস্থায় আছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

