Nabadhara
ঢাকামঙ্গলবার , ৩ জানুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নবগঙ্গায় নৌকা ডুবিতে চতুর্থ ব্যক্তির মরদেহ উদ্ধার

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধি
জানুয়ারি ৩, ২০২৩ ৬:০৯ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের কালিয়ায় নবগঙ্গা নদীতে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ থাকা চতুর্থ ব্যক্তির মরদেহ উদ্ধার এর মধ্য দিয়ে সমাপ্ত হল উদ্ধার অভিযান।

৩ জানুয়ারী (মঙ্গলবার) সকাল ৯ টা ৪০ মিনিটে উপজেলার বড়দিয়া ফেরীঘাটের দক্ষিণ দিকে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

৩১ ডিসেম্বর (শুক্রবার) রাতে কালিয়ার নবগঙ্গা নদীতে নৌকা ডুবির ঘটনায় ওই রাতেই মা ও ছেলের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। এ দুর্ঘটনায় ১৫ জন যাত্রীর মধ্যে ৯ জন প্রানে বেঁচে যান এবং নিখোঁজ ৪ জনের উদ্ধার অভিযান অব্যাহত থাকে। পহেলা জানুয়ারী বাবুপুর গ্রামের টুকু শেখের ছেলে লাবু চৌকিদার (৩২) ও জোকার চর গ্রামের মৃত বদিয়ারের ছেলে খানজাহান আলী ওরপে খাজা (৫২)সহ ২ জন, ২ জানুয়ারী বাহিরডাঙ্গা গ্রামের ইমামুল মন্ডলের ছেলে রয়েল মোন্ডল ও ৩ জানুয়ারী সকাল ৯টা ৪০ মিনিটে বড়দিয়া ফেরীঘাট এলাকা থেকে কালিয়ার মৃত খালেক শেখের ছেলে মাহামুদ শেখের লাশ ভাসমান অবস্থায় উদ্ধার করে তার স্বজনদের কাছে হস্তান্তর করে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ। নৌকা ডুবির ঘটনায় মোট ৬ জনের মৃত্যু হলো। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মাহাবুব আলম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।