Nabadhara
ঢাকাসোমবার , ৯ জানুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ায় অবৈধ ট্রলির ধাক্কায় পঙ্গুত্বের শিকার বৃদ্ধা

 মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধি
জানুয়ারি ৯, ২০২৩ ৮:৩৯ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার তেলিডাঙ্গা গ্রামে অবৈধ ট্রলির ধাক্কায় পঙ্গুত্ব বরন করতে হয়েছে রোকেয়া বেগম(৬৫) নামে এক বৃদ্ধার। ০৯ জানুয়ারী (সোমবার) সকাল ১০টায় এ দুর্ঘটনা ঘটে। স্থাণীয় জনতা ঘাতক ট্রলিটি আটক করেছে। আহত রোকেয়া বেগম থানার চন্দেরচর গ্রামের মৃত জালাল খানের স্ত্রী।

স্বজনরা জানান, ওই দনি সকালে রোকেয়া বেগম তার বাবার বাড়ী উপজেলার হাড়িডাঙ্গা গ্রাম থেকে চান্দেরচরের উদ্দেশ্যে ইজিভ্যানে যাওয়ার সময় ঘটনাস্থলে পৌছালে একটি ইট ভর্তি ট্রলি পিছন থেকে ধাক্কা দিলে ছিটকে পড়ে যান এবং বাম পায়ের হিপ জয়েন্ট ভেঙ্গে যায়। স্থাণীয়দের সহযোগীতায় তাকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে অবস্থা গুরুতর হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আহতের স্বজনরা আহাজারী করে বলেন, আর কত প্রান ঝরবে, আর কত মানুষ পঙ্গু হবে এই অবৈধ ট্রলির কবলে পড়ে? মানুষের জীবনের নিরাপত্তার জন্য অবৈধ ট্রলি বন্ধের আহব্বান জানিয়েছেন তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।