Nabadhara
ঢাকামঙ্গলবার , ১০ জানুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ায় আওয়ামী যুবলীগের আয়োজনে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধি
জানুয়ারি ১০, ২০২৩ ১০:৫২ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের কালিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। পাকিস্তানের বন্দীদশা থেকে ১০ জানুয়ারী মুক্তি পেয়ে ১৯৭২ সালের এদিন তিনি সদ্য স্বাধীন বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করেন।

দিবসটি উপলক্ষ্যে উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে আজ বিকালে আনন্দ র‍্যালি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কালিয়া ডাকবাংলো চত্বরে এসে শেষ হয়।

আনন্দ র‍্যালিতে এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের আহবায়ক আলহাজ্ব ওয়াহিদুজ্জামান, যুগ্ন আহবায়ক ফরহাদ হোসেন মোল্লা, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মোল্লা ইমদাদুল হক, উপজেলা যুবলীগের আহবায়ক খান রবিউল ইসলাম, যুগ্ন আহবায়ক আশীষ ভট্টাচার্য, যুবলীগের যুগ্ম আহবায়ক ও বাবরা হাচলা ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হোসেন পিকুল, নড়াগাতি থানা যুবলীগের আহবায়ক হাদিউজ্জামান হাদি, থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ফোরকান মোল্লা, যুবলীগের সাবেক সভাপতি মোস্তফা কামাল, কালিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খান শামীমুর রহমান ওসি, কালিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগ সভাপতি ইব্রাহিম শেখ, সাধারণ সম্পাদক এস এম রানা, মহিলা ভাইস চেয়ারম্যান সোহেলী পারভীন নিরীসহ আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা ও কর্মীগণ।

র‍্যালি শেষে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ডাকবাংলো মাঠে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে কালিয়া উপজেলা যুবলীগ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।