Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৯ জানুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ায় অবৈধ ট্রলি চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু, আহত ১

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধি
জানুয়ারি ১৯, ২০২৩ ৫:১৯ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের নড়াগাতীতে ইট বোঝাই ট্রলি চাপায় রুবেল মোল্যা (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ সময় তার সাথে থাকা তার ভগ্নিপতি হাত ভেঙ্গে গুরুতর আহত হয়েছেন। ১৯ নভেম্বর (বৃহস্পতিবার) বিকেল ৩ টায় কলাবাড়ীয়া ইউনিয়নে বোয়ালিয়ারচর মন্দিরের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল কালিয়া উপজেলার চাদপুর গ্রামের আক্কাস মোল্যার ছেলে।

ঘটনাস্থল থেকে জানা যায়, কলাবাড়ীয়া গ্রামের শফিউল্লার ইট ভতির্ ট্রলি কালিয়া থেকে কলাবাড়ীয়ার উদ্দেশ্যে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা মোটর সাইকেল আরোহী রুবেল ঘটনাস্থলে পৌছালে ট্রলিটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় ট্রলিটি পালিয়ে য়ায়।

স্থানীয়রা জানান, অবৈধ ট্রলি অপ্রাপ্ত বয়স্ক এবং লাইসেন্স ছাড়া ড্রাইভার দিয়ে চালানোর কারনে অহরহ দুর্ঘটনা ঘটেই চলেছে। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।
এ বিষয়ে নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকান্ত সাহা বলেন, ঘটনাস্থলে বিট অফিসারকে পাঠানো হয়েছে। ভুক্তভোগীর স্বজনরা এজাহার করলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
অবৈধ ট্রলির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের বিষয়ে সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল) প্রনব কুমার সরকার বলেন, ঘটনা সম্পর্কে ওসি নড়াগাতীর সাথে কথা বলেছি এবং জেলা পুলিশ সুপারের সাথে কথা বলে অবৈধ ট্রলির বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহন করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।