Nabadhara
ঢাকারবিবার , ২২ জানুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে মেলা দেখতে এসে নিখোঁজ ইয়াসিনের মরদেহ উদ্ধার

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধি
জানুয়ারি ২২, ২০২৩ ৮:৩৬ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলে মেলার উদ্দেশ্যে বের হওয়া নিখোঁজ ইয়াসিনের লাশ ৭ দিন পর উদ্ধার করেছে পুলিশ। নিহতের ভাই মো.জাহাঙ্গীর মোল্যা ইয়সিনের মরদেহ দেখে শনাক্ত করেন। জেলা পুলিশ সুপার সাদিরা খাতুন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

রোববার (২২ জানুয়ারি) নড়াইল সদর উওজেলার শাহাবাদ ইউনিয়নের আলুকদিয়া গ্রামের বিল থেকে তার লাশ উদ্ধার করা হয়। ইয়াসিন মোল্যা (২২) নড়াইল সদর উপজেলার ভওয়াখালি এলাকার বিল্লাল মোল্যার ছেলে।

পুলিশ জানায়, রোববার দুপুরে নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের আলুকদিয়া গ্রামের বিলে খেজুর পাতা দিয়ে ঢাকা একটি লাশ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে সদর থানা পুলিশের একটি দল নিখোঁজ ইয়াসিনের লাশ উদ্ধার কর।

নড়াইলের পুলিশ সুপার সাদিরা খাতুন ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) এস এম কামরুজ্জান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ সময় পুলিশ সুপার সাদিরা খাতুন বলেন, প্রাথমিক ভাবে এটি হত্যা মনে হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর আসল কারন জানা যাবে। এছাড়া আমদের তদন্ত শুরু হয়েছে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, গত সোমবার (১৬ জানুয়ারি) রাতে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বন্ধুদের সাথে মেলায় যাওয়ার কথা বলে বের হয় ইয়াসিন। পরে বিভিন্ন যায়গায় খোঁজ-খবর নিয়েও তার সন্ধান না পেয়ে বুধবার (১৮ জানুয়ারি) সদর থানায় সাধারণ ডায়েরি করেন ইয়াসিন এর বড় বোন শিরিনা খানম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।