Nabadhara
ঢাকাশুক্রবার , ২৭ জানুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ার মধুমতি নদীতে মাছ ধরতে গিয়ে যুবক নিখোঁজ

শরিফুল ইসলাম নড়াইল
জানুয়ারি ২৭, ২০২৩ ৮:৪৯ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের লোহাগড়া উপজেলার ঘাঘা গ্রামে মধুমতি নদীতে মাছ ধরতে গিয়ে মুসা বিশ্বাস (৩০) নামে এক যুবক নিখোঁজ হয়েছে। গত বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বিকালে উপজেলা কোটাকোল ইউনিয়নের ঘাঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে মধুমতি নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ মুসা বিশ্বাস ঘাঘা গ্রামের নবীর বিশ্বাসের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকালে ঘাঘা গ্রামের মুসা বিশ্বাস ও একই গ্রামের মোহাম্মদ নাদিম মোল্যা দু’জনে মধুমতি নদীতে মাছ ধরতে যায়। নাদিম ডুব দিয়ে মাছ ধরে উপরে উঠে আসেলেও মুসা আর ফিরে আসেনি। পরে স্থানীয়রা তাকে অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে লোহাগড়া ফায়ার সার্ভিস কে সংবাদ দেয়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা যাচাই করে খুলনা ডুবুরি দলকে খবর দেয়। খবর পেয়ে রাত সাড়ে ৮ টার দিকে খুলনা থেকে হুমায়ন কবিরের নেতৃত্বে একদল ডুবুরি কয়েক ঘন্টা ব্যাপি চেষ্টা করে উদ্ধারে সফল না হতে পেরে উদ্ধার অভিযান স্থগিত করেন।

নড়াইল ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মাহাবুব আলম বলেন, বিকালে খবর পেয়ে আমাদের একটি টিম ঘটনাস্থলে পৌছে উদ্ধার অভিযান চালায়। পরে খুলনা থেকে ডুবুরিদল ঘটনাস্থলে এসে রাতে কয়েক ঘন্টা ব্যাপি উদ্ধার অভিযান চালিয়ে নিখোঁজ যুবকের কোন সন্ধান মেলেনি। শুক্রবার সকালে উদ্ধার অভিযান শুরু করা হবে । তবে সকাল সাড়ে ১০টার দিকে এ রিপোর্ট লেখা পষর্ন্ত উদ্বার অভিযান শুরু হয়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।