Nabadhara
ঢাকাসোমবার , ৩০ জানুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে দৈনিক গনমুক্তির ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাগেরহাট প্রতিনিধি
জানুয়ারি ৩০, ২০২৩ ৪:৫৩ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটে “জাতীয় দৈনিক গনমুক্তি” পত্রিকার ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার সকালে বাগেরহাট প্রেস ক্লাবে দৈনিক গনমুক্তির বাগেরহাট জেলা প্রতিনিধি মো: নকিব মিজানুর রহমানের সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি নীহার রঞ্জন সাহা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক তালুকদার আব্দুল বাকী। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, প্রেস ক্লাবের সাবেক সভাপতি আহসানুল করিম, অর্থ সম্পাদক মোল্লা মাসুদুল হক, ক্রীড়া সম্পাদক এস এম রাজ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক নকিব সিরাজুল হক, নির্বাহী সদস্য তরফদার রবিউল ইসলাম, ইয়ামীন আলী, সাংবাদিক আরিফুল ইসলাম, কচুয়া উপজেলার সাধারন সম্পাদক কাজী সাঈদুজ্জামান, শুভংকর দাস বাচ্চু, ফরিদুর রহমান শামিম প্রমুখ। আলোচনা সভা শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।