Nabadhara
ঢাকাসোমবার , ৩০ জানুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলের ফুলদাহ গ্রামে মোল্যা বংশের হামলার ভয়ে অর্ধশত পরিবার জিম্মি

শরিফুল ইসলাম স্টাফ রিপোর্টার নড়াইল
জানুয়ারি ৩০, ২০২৩ ৬:৩২ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের কালিয়ায় উপজেলার ফুলদাহ গ্রামে মোল্যা বংশের হামলার ভয়ে ফকির বংশের প্রায় অর্ধশত পরিবার জিম্মি। বাড়ির বাইরে ও বাজারে যেতে পারছেনা তারা। যে কোন সময় আবারও রক্তক্ষয়ি সংঘর্ষের আশংখা করছেন ফকির বংশের লোকেরা। জেলা পুলিশের হস্থক্ষেপ কামনা করেছেন হামলায় ক্ষতিগ্রস্থ ফকির বংশের লোকেরা।

জানাগেছে, কালিয়া উপজেলার ফুলদাহ গ্রামের ফকির ও মোল্যা বিবাদমান দুইটি গ্রুপ রয়েছে। ফকির গ্রুপের নেতৃত্বে দিচ্ছেন সেলিম ফকির,জামিরুল ইসলাম ফকির এবং মোল্যা গ্রুপের নেতৃত্বে দিচ্ছেন ফসিয়ার মোল্যা। গতকয়েক দিনের হামলার জন্য ফুলদাহ গ্রামে দুই পক্ষের সংঘর্ষে ফকির বংশের বাড়ি ছাড়া প্রায় অর্ধশত পরিবার। হাট-বাজারে যেতে পারছেনা। ভয়ে ভয়ে দিন রাত কাটাচ্ছেন তারা।এলাকায় পুলিশ মোতায়েন করা হলেও যে কোন সময় আবারও রক্তক্ষয়ি সংঘর্ষের আশংখা করছেন স্থানীয়রাও। জেলা পুলিশের হস্থক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। সেলিম ফকির বলেন,গত ১৪ জানুয়ারি ফকির গ্রুপের বিপ্লব ফকির চাচুড়ি-পুরুলিয়া বাজারে গেলে তাকে পিটিয়ে গুরুতর আহত করে। পর দিন ১৫ জানুয়ারি রিংকু ফকিরকে আবারও মারে প্রতিপক্ষের লোকজন। এসময় উভয় পক্ষের কমপক্ষে ১০-১৫ জন আহত হয়। এসময় ফকির গ্রুপের শরিফুল সরদার, তৈয়েব বেগ,রমজান, আলামিন বেগসহ ৮-১০ টি বাড়ি-ঘর ভাংচুর করে। এসব ঘটনায় উভয় পক্ষ মামলা দায়ের করে, সকলেই বর্তমানে আদালতের জামিনে রয়েছে। জামিরুল ইসলাম ফকির বলেন, ২৭ জানুয়ারি আবারও আমাদের বাড়িতে হামলার ঘটনা ঘটে। এর পর থেকে আমাদের বংশের দলের লোকজন মোল্যা বংশের হামলার ভয়ে বাড়ি ছাড়া । আমাদের পরিবারের লোকজন হাট-বাজারে, স্কুলে যেতে পারছে না।এসব অভিযোগ অস্বিকার করে সবুজ মোল্যা বলেন, আমাদের লোকজনদের উপর তারা হামলা করে বাড়ি-ঘর ভাংচুর করেছে।

এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ তাসমীম বলেন, আর কোন অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য এলাকায় অতিরিক্ত পুলিশ রয়েছে। এলাকার আইন-শৃংখলা রক্ষার্থে দিনরাত তারা দায়িত্ব পালন করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।