Nabadhara
ঢাকাসোমবার , ৩০ জানুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ায় চেয়ারম্যানের উদ্যোগে ২ দিন ব্যাপী ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

 মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধি
জানুয়ারি ৩০, ২০২৩ ১১:৫৩ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের কালিয়া উপজেলার ইলিয়াছাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মল্লিক মনিরুল ইসলামের উদ্যোগে ২ দিন ব্যাপী ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৯ ও ৩০ জানুয়ারী (রবি ও সোমবার) বড়নাল মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

বিশিষ্ট ব্যবসায়ী, বড়নাল ইলিয়াসাবাদ ইউনিয়ন এর বার বার নির্বাচিত চেয়ারম্যান, বড়নাল দাখিল মাদ্রাসার সভাপতি, কালিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মাহফিল কমিটির সভাপতি মল্লিক মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন মাওলানা অধ্যক্ষ হাফেজ ইউনুস আহমাদ- পীর সাহেব, খুলনা, প্রধান বক্তা ছিলেন মাওলানা ইলিয়াছুর রহমান জিহাদী-ঢাকা, বিশেষ বক্তা ছিলেন হাফেজ মাওলানা মুফতি আরিফ বিল্লাহ আল হুমাইদী-ঢাকা, মাওলানা রুহুল আমীন সিদ্দিকী- কুমিল্লা, মাওলানা সোলাইমান হুসাইনী- ঢাকা ও মাওলানা আব্দুর রহমান সাহেব- মূলখানা হুজুর। এ সময় কুর-আনুল কারিম থেকে তেলাওয়াত করেন হাফেজ মাওলানা মুফতি ক্বারী সিদ্দিকুর রহমান-ঢাকা এবং বিভিন্ন শিল্পীরা ইসলামীক সংগীত পরিবেশন করেন। এছাড়া মাহফিলে আসা ওলামায়ে কেরাম ও মুসল্লীদের জন্য উত্তম তাবারকের ব্যবস্থা করেন ধর্মানুরাগী সভাপতি মল্লিক মনিরুল ইসলাম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।