Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২ ফেব্রুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে র‌্যাবের অভিযানে অবৈধ গুদাম থেকে ২০ হাজার মেট্রিকটন চাল উদ্ধার

সোহেল রানা বাবু,বাগেরহাট প্রতিনিধি
ফেব্রুয়ারি ২, ২০২৩ ১০:৪২ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের ফকিরহাট লখপূর এলাকায় এক ব্যাবসায়ীর অবৈধ গুদামে অভিযান চালিয়ে মজুত করে রাখা ২০ হাজার মেট্রিকটন চাউল জব্দ করেছে র‌্যাব- ৬। ২ রা ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধ গুদাম থেকে মজুদকৃত এই চাউল জব্দ করে গুদামটি সীলগালা করে দেওয়া হয়।

অভিযানের সময়ে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে চাউলের মজুতদার শুভাংসু কুমার চক্রবর্ত্তীসহ তার কর্মচারীরা পালিয়ে যায়।
র‌্যাব- ৬ এর কোম্পানী কমান্ডার পুলিশ সুপার মোঃ বদরুদ্দোজার নেতৃত্বে র‌্যাবের অভিযানে বাগেরহাট জেলা প্রশাসনের নিবার্হী ম্যাজিস্ট্রেট রুবাইয়া বিনতে কাশেম, জেলা বিপনন কর্মকর্তা সুজাত হোসেন খান, লে. আবুল কালাম আজাদ সহ বিপুল সংখ্যক র‌্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।

ঘটনাস্থল থেকে র‌্যাব- ৬ এর কোম্পানী কমান্ডার মোঃ বদরুদ্দোজা জানান, চাউলের বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি ও মূল্যবৃদ্ধি করে অধিক মুনাফা করতে এই অসাধু ব্যবসায়ি অবৈধ মজুদ গড়ে তুলেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব- ৬ বৃহস্পতিবার বিকালে বাগেরহাটে ফকিরহাট উপজেলার লখপুরে অভিযানে নামে। এসময়ে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে বিপুল পরিমান চালের মজুদদার শুভাংসু কুমার চক্রবর্ত্তীসহ তার কর্মচারীরা পালিয়ে গেলে তার মালিকানাধীন ওই অবৈধ গুদামে মজুদ করে রাখা ২০ মেট্রিকটনের অধিক চাউল পাওয়া যায়। পরে বিপুল পরিমান ওই চাউল জব্দ করে গুদামটি সীলগালা করে দেয়া হয়। অবৈধ মজুদদার শুভাংসু কুমার চক্রবর্ত্তীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।