Nabadhara
ঢাকাশনিবার , ৪ ফেব্রুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের মেশিন চুরির কাজে ব্যবহৃত গাড়ি ড্রাইভারসহ  গ্রেফতার ২

বাগেরহাট প্রতিনিধি
ফেব্রুয়ারি ৪, ২০২৩ ৭:১৪ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লা পরীক্ষার মেশিন চুরির কাজে ব্যবহৃত পিকআপ গাড়ির ড্রাইভারসহ ২ জনকে গ্রেফতার করেছে রামপাল থানা পুলিশ। ইতিমধ্যে গত বৃহস্পতিবার গভীর রাতে ঢাকার একটি বাসা থেকে বিদ্যুৎ কেন্দ্রের মেশিন উদ্ধারসহ ৪ জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।  

আটককৃতরা হলো, শোলাকুড়া গ্রামের মৃত ইনতাজউদ্দীন হাওলাদারের পুত্র আবু তাহের (৪৬) ও চাকশ্রী গ্রামের হাওলাদার গিয়াসের পুত্র হাওলাদার সোহেল (২৭) কে শুক্রবার রাতে গ্রেফতার  করেছে রামপাল থানা পুলিশ। উপজেলার ভাগা কামাল ফিলিং স্টেশনের পেছন থেকে একটি সাদা রংয়ের পিকআপ গাড়ীসহ তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা পূর্বে তাপবিদ্যুৎ কেন্দ্রে ড্রাইভারীর কাজে নিয়োজিত ছিল। 

আবু তাহের ও সহকারী ড্রাইভার সোহেল চাকরি ছেড়ে মোটর সাইকেল চালানোসহ অন্যান্য কাজ করে জীবিকা নির্বাহ  করত বলে জানা গেছে। পূর্বে গ্রেফতার ৪ জনই তাপবিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন পদে কর্মরত ছিল।

রামপাল থানা পুলিশ তদন্তের স্বার্থে বিস্তারিত তথ্য না জানালেও একটি নির্ভরযোগ্য সূত্র বলছে, ওই চোর সিন্ডিকেটের গডফাদারদের চিহ্নিতসহ তাদের ধরার জন্য কাজ করছে রামপাল থানা পুলিশ। 

এ বিষয়ে রামপাল থানা ওসি মোহাম্মদ সামসুদ্দীন চুরির কাজে ব্যবহৃত পিকআপ ও ২ ড্রাইভারকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।