Nabadhara
ঢাকাশনিবার , ৪ ফেব্রুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বন বিভাগের অফিসের চার পাশে ঘুরছে তিন বাঘ, আতঙ্কিত বনরক্ষীরা

সোহেল রানা বাবু বাগেরহাট প্রতিনিধি
ফেব্রুয়ারি ৪, ২০২৩ ৭:৫৫ অপরাহ্ণ
Link Copied!

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সুপতি স্টেশনের চান্দেশ্বর ফরেস্ট অফিস এলাকায় তিনটি বাঘ ঘুরে বেড়াচ্ছে। গেল ২৪ ঘন্টা ধরে বাঘ তিনটি অফিসের আশপাশের এলাকায় ঘুরে বেড়াচ্ছে। বনরক্ষীরা দুটি বাঘের ছবি তুলতে সক্ষম হয়েছে। তবে বার বার ঘোরাঘুরি করায় আতঙ্ক বিরাজ করছে চান্দেশ্বর ফরেস্ট অফিসের ৫ বনরক্ষীর মাঝে।

চান্দেশ্বর ফরেস্ট টহল ফাঁড়ির ইনচার্জ ফারুক বলেন, শুক্রবার (৩ ফেব্রুয়ারি) দুপুর দুইটার দিকে তিনটি বাঘ আমাদের অফিস প্রাঙ্গনে ঢুকে পড়ে। পরে শনিবার দুপুর পর্যন্ত বাঘ গুলো দেখা গেছে। আমরা কয়েকবার দেখেছি বাঘ গুলোকে।
একবার বাঘ দেখা গেছে। এখনও বাঘগুলো অফিসের দক্ষিণ পাশে নদী তীরে অবস্থান করছে। আমরাও সতর্ক অবস্থানে থেকে বাঘের গতিবিধি পর্যবেক্ষণ করছি।

শরণখোলা রেঞ্জ কর্মকর্তা মোঃ শামসুল আরেফীন নবধারা কে বলেন,এই সময়টা বাঘের প্রজননকাল। তাই সঙ্গীসহ বাঘগুলো নিজস্ব প্রকৃতিতে চলাচল করছে। তাদের কোনো ক্ষতি না করতে বনরক্ষীদের নির্দেশনা দেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।