Nabadhara
ঢাকাসোমবার , ৬ ফেব্রুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মোংলায় ইয়াবা সহ ১ জনকে আটক করেছে কোষ্টগার্ড

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
ফেব্রুয়ারি ৬, ২০২৩ ২:২৪ অপরাহ্ণ
Link Copied!

কোষ্টগার্ড পশ্চিম জোন(মোংলা)’র একটি আভিযানিক দল ১৮৭ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল সহ এক চোরাকারবারীকে আটক করেছে।

কোষ্টগার্ড জোনাল কমান্ডার এর পক্ষে লেঃ কমান্ডার এম মামুনুর রহমান (বিএন) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান,গোপন সংবাদের ভিত্তিতে ৫ ফেব্রুয়ারী রবিবার রাত ৯ টার দিকে কোষ্টগার্ড বেইস (মোংলা)র একটি আভিযানিক দল মোংলা থানাধীন পিকনিক কর্নার এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে।

এসময়ে খুলনা কাষ্টম ঘাট এলাকার মোঃ মাসুদ শেখ নামক এক মোটরসাইকেল আরোহীকে তল্লাশিকালে তার কাছ থেকে ১৮৭ পিস ইয়াবা উদ্ধার করে এবং মোটরসাইকেল সহ তাকে আটক করে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্হা গ্রহনের জন্য জব্দকৃত, ইয়াবা ও মোটরসাইকেল সহ তাকে মোংলা থানায় হস্তান্তর করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।