Nabadhara
ঢাকাসোমবার , ৬ ফেব্রুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে কলেজ ছাত্রীসহ ২জনের আত্মহত্যা

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী
ফেব্রুয়ারি ৬, ২০২৩ ১১:২৮ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের চিতলমারীতে ফারজানা রুমা (২২) নামে এক কলেজ ছাত্রী ও মনিন্দ্রনাথ বিশ্বাস (৭০) এক বৃদ্ধ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রবিবার দুপুরে ঘরের আড়ার সাথে কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে পুলিশ। রুমা উপজেলার শ্যামপাড়া গ্রামের কাজী আকবর হোসেনের মেয়ে ও চিতলমারী সরকারি বঙ্গবন্ধু মহিলা কলেজের ¯œাতক প্রথম বর্ষের ছাত্রী ।

ফারজানা রুমার বাবা কাজী আকবর হোসেন জানান, তার মেয়েটি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভূগছিল।আমরা বাড়িতে না থাকার সুযোগে সে ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে।

এদিকে ওইদিন বিকেল ৪টার দিকে উপজেলার দড়ি উমজুড়ি গ্রামের বৃদ্ধ মনিন্দ্রনাথ বিশ্বাস কে তার বাড়ির পাশে আম গাছে সাথে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে থাকতে দেখে পরিবারের লোকজন থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। মনিন্দ্রনাথ বিশ্বাসের পরিবার জানায় সে বিভিন্ন রোগে ও অভাব অনটনে ভুগছিলেন।

চিতলমারী থানার অফিসার ইনচার্জ এ, এইচ, এম কামরুজ্জামান খান জানান, আত্ম হত্যার ঘটনায় পৃথক দুটি অপমৃত মামলা দায়ের করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।