Nabadhara
ঢাকাসোমবার , ৬ ফেব্রুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ায় দুগ্রুপের সংঘর্ষে ১২জন আহত

 মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধি
ফেব্রুয়ারি ৬, ২০২৩ ১১:৩১ অপরাহ্ণ
Link Copied!

অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইলের কালিয়া উপজেলার তেলিডাঙ্গা গ্রামে দু’গ্রুপের সংঘর্ষে অন্তত ১২জন আহত হয়েছে। আহতদের কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নড়াইল সদর হাসপাতাল এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

৬ ফেব্রুয়ারী (সোমবার) সকাল সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত মিটু শরিফ কে তাৎক্ষনিক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে, বাবলু শেখকে নড়াইল সদর হাসপাতালে ও তিলা ফরাজিকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানাগেছে, অধিপত্ত বিস্তারকে কেন্দ্র করে মাউলি ইউনিয়নের তেলিডাঙ্গা গ্রামের আহাদুর খাকী এবং গফফার শেখের মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল এরই জের ধরে আজ সকালে আহাদুর খাকী গ্রুপের লোকজন গফফার শেখের পক্ষের লোকেরা মো: বাবলু ফকিরকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে মারাক্তকভাবে আহত করে । পরে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে এতে কমপক্ষে ১২ জন আহত হয়।

এ বিষয়ে নড়াগাতি থানার ওসি সুকান্ত জানান, এ ঘটনায় এলাকায় পুলিশ মোতায়ের করা হয়েছে । পরিস্থিতি এখন শান্ত । কোন পক্ষ এখনো অভিযোগ করেনি অভিযোগ করলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।