Nabadhara
ঢাকামঙ্গলবার , ৭ ফেব্রুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নবগঠিত কমিটির মতবিনিময় সভা

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
ফেব্রুয়ারি ৭, ২০২৩ ১০:৪৪ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কচুয়া উপজেলা শাখার নবগঠিত আহবায়ক কমিটির এক মতবিনিময় সভা আজ সকাল ১১ টায় কচুয়া উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।এর পূর্বে নবগঠিত কমিটি কচুয়া উপজেলা চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি ফলকে পুস্পাস্তাবক অর্পণ করেন ও সব শেষে মিষ্টি বিতরন করেন।

মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নবগঠিত কমিটির আহবায়ক মো: ফারুক সেখের সভাপত্বি অনুষ্ঠিত অনুষ্ঠানেপ্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা সরোয়ার।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কচুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম,কচুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ফিরোজ আহমেদ,কচুয়া উপজেলা মুক্তিযোদ্ধার সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ শিকদার হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো: আলী আকবর, বীর মুক্তিযোদ্ধা আ: ছত্তার তালুকদার,কচুয়া প্রেস ক্লাবের সাধারন সম্পাদক কজী সাইদুজ্জামান সাইদ,কচুয়া উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের সদস্য সচিব সূর্য চক্রবর্তী।এছাড়া আরও উপস্থিত ছিলেন কচুয়া উপজেলার নবগঠিত মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কমিটির যুগ্ম আহবায়ক বাবুল সেখ, কাজী মহসীন শরীফ থান বাপ্পী,সদস্য সচিব আক্কাস আলী শেখ সহ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কচুয়া উপজেলা শাখার সকল সদস্য বৃন্দ প্রমূখ।

এদিকে গত ৩ ফেব্রয়ারী বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের বাগেরহাট জেলা সভাপতি সাংবাদিক মাসুম হাওলাদার ও সাধারন সম্পাদক মো: রেজাউল কবিরের স্বাক্ষরিত বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের প্যাডে মো: ফারুখ সেখকে আহবায়ক ও মো: আক্কাস আলী সেখকে সদস্য সচিব করেন ২২ সদস্য বিশিষ্ট কচুয়া উপজেলা কমিটি ঘোষানা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।