নড়াইলের লোহাগড়া উপজেলার নবগঙ্গা ডিগ্রি কলেজ থেকে নুসরাত করীম দিবা এবছর এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫ (এ+) পেয়েছে।
দীবা উপজেলার লক্ষীপাশা গ্রামের শিক্ষক শ, ম লিটন রেজা ও স্বপ্না পারভীনের একমাত্র কণ্যা সন্তান ও দৈনিক নয়া দিগন্ত পত্রিকার লোহাগড়া উপজেলা প্রতিনিধি শরিফুজ্জামানের ভাগ্নী। দীবা লক্ষীপাশা আদর্শ বিদ্যালয় থেকে এস এস সিতেও জিপিএ ৫ (এ+) পেয়েছিল। তার সাফল্যে কলেজের শিক্ষক, বাবা-মা আতœীয় স্বজনেরা সকলেই খুশি।
দীবা ভবিষ্যতে ডাক্তার হয়ে অসহায় হতদরিদ্র মানুষের সেবা করতে চায়। সে সকলের কাছে দোয়া প্রার্থী।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

