Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২ মার্চ ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বশেমুরবিপ্রবি পরিবহন চালককে কুপিয়ে জখম-ছিনতাই

মেজবা রহমান, স্টাফ রিপোর্টার
মার্চ ২, ২০২৩ ৬:২৭ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(বশেমুরবিপ্রবি) এক পরিবহন চালককে কুপিয়ে জখম এবং ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

বিশ্ববিদ্যালয় পরিবহন প্রশাসন সূত্রে জানা যায়, ভুক্তভোগী ঐ পরিবহন চালকের নাম মিজানুর রহমান।তাকে গতকাল (১ মার্চ) আনুমানিক রাত ১২:১৫ এর দিকে গোপালগঞ্জের মালোপাড়া নামক স্থান থেকে হাত-পা বেধে বেধড়ক মারধর করা হয়েছে।

এসময় মিজানুর রহমানের ব্যক্তিগত মোটরবাইক, কাছে থাকা সরঞ্জাম,মোবাইল এবং নগত অর্থ ছিনতাই করে নেওয়া হয়েছে। এছাড়াও মারধর পরবর্তীতে তাকে উলপুর কবরস্থানের নিকট ফেলে রাখে দুষ্কৃতকারীরা।

এবিষয়ে বশেমুরবিপ্রবি পরিবহন প্রশাসক হাশেম রেজা জানান, এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি আমরা। ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে মামলার এজাহার দ্বায়ের করা হয়েছে।

এসময় বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বাস চালকেরা জানান, আগামী ৪৮ ঘন্টার মধ্যে দুষ্কৃতকারীদের বিচারের আওতায় আনা না হলে বিশ্ববিদ্যালয়ের সকল পরিবহন সেবা বন্ধ করে দেয়া হবে।

উল্লেখ্য, গত জানুয়ারি মাসের ২৫ তারিখে বিশ্ববিদ্যালয়ের অপর এক বাস চালক হামলার স্বীকার হয়েছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।