Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৩ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শ্রীবরদীতে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
এপ্রিল ২৩, ২০২৬ ৭:১৬ অপরাহ্ণ
Link Copied!

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি

“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত হয়েছে।

এ উপলক্ষে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদ।

পরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাদাত মোহাম্মদ মফিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদ।

মেডিক্যাল টেকনোলজিস্ট (ল্যাব) মো. মাহবুবুল আলম শাহীনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুর রহিম দুলাল, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাহমুদুল হাসান এবং প্রেসক্লাব শ্রীবরদীর সভাপতি এজেএম আহছানুজ্জামান ফিরোজসহ অন্যান্যরা। প্রেজেন্টেশন উপস্থাপন করেন ডা. শবনম।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন দুলাল, পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক চৌধুরী অকুল, সদস্য সচিব সোহানুর রহমান সোহান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মেহেদী হাসান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ নুর ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল আলম তালুকদার, একাডেমিক সুপারভাইজার মোশাররফ হোসেন, এসআই মোরশেদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর একেএম মাসুদুর রহমান, উপসহকারী মেডিক্যাল অফিসার আসাদুল ইসলাম, নার্সিং সুপারভাইজার রহিমা বেগম, নার্সিং ইনচার্জ শারমিন আলমসহ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।

সপ্তাহব্যাপী এ কর্মসূচির মাধ্যমে পুষ্টি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।