Nabadhara
ঢাকাশনিবার , ৪ মার্চ ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কাপাসিয়ায় গণমাধ্যম কর্মীদের মানববন্ধন

সামসুল হক জুয়েল, গাজীপুর প্রতিনিধি
মার্চ ৪, ২০২৩ ৭:৫৭ অপরাহ্ণ
Link Copied!

তথ্য সংগ্রহ করতে যাওয়া গাজীপুরের একাধিক সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে কাপাসিয়ায় মানববন্ধন করেছে স্থানীয় গণমাধ্যম কর্মীরা।

৪ মার্চ শনিবার থেকে সকাল ১১ টায় কাপাসিয়া প্রেসক্লাব চত্বরে এ অনুষ্ঠান হয়।

আহত সাংবাদিকেরা হলেন, একাত্তর টিভির ও দৈনিক মানবজমিন পত্রিকার ইকবাল আহমদ সরকার, আরটিভির আজহারুল ইসলাম, দৈনিক মানবন্ঠের শামসুল হক ভূইয়া, মোহনা টিভির আতিকুর রহমান।

কাপাসিয়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শামীমের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন কাপাসিয়া প্রেসক্লাব সভাপতি সঞ্জীব কুমার দাস, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক শামসুল হুদা লিটন, কাপাসিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি এফ এম কামাল হোসেন, সাইফুল ইসলাম শাহীন ৷ গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মুছা খান রানা ৷

সভায় আরো মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি আতিকুর রহমান আতিক, জাকির হোসেন কামাল, শাকিল হাসান, মজিবুর রহমান মিলন, আব্দুল কাইয়ুম, সফিউদ্দিন আহমেদ জিন্নাহ, খোরশেদ আলম, সাইদুল ইসলাম রনি, তাওহীদ হোসেন মিন্টু প্রমুখ এ সময় উপস্থিত থাকেন ।

জানা যায়, গত বৃহস্পতিবার সকালে গাজীপুরের বাড়ীয়া ইউনিয়নের চিলনী রুশাদিয়া ও কুমুন এলাকার স্থানীয় লোকজনের বিলের জমি ঘিরে নির্মিত একটি বাঁধ বিষয়ে তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের উপর বাড়িয়া ইউপি চেয়ারম্যান হাবীবুর রহমান হাবীর এর নেতৃত্বে হামলা চালানো হয়। এ ঘটনায় নুরু খান বাদী হয়ে স্থানীয় চেয়ারম্যান হাবীবুর রহমান সহ ৬ জনের নামে জয়দেবপুর থানায় মামলা দায়ের করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।