Nabadhara
ঢাকাশনিবার , ৪ মার্চ ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে মহানগর বিএনপির পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
মার্চ ৪, ২০২৩ ৮:০৫ অপরাহ্ণ
Link Copied!

বিএনপির ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুর মহানগর বিএনপির উদ্যোগে সংগঠনের আহবায়ক এ এফ এম কাইয়ূম জঙ্গির সভাপতিত্বে আজ শনিবার সকাল ১১ টায় ফরিদপুর শহরের হেলিপোর্ট বাজার থেকে নতুন বাসস্ট্যান্ড পর্যন্ত এক পদে যাত্রা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আহমেদ আযম খান,ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব শ্যামা ওবায়েদ রিঙ্কু, সহ- সাংগঠনিক সম্পাদক জনাব সেলিমুজ্জামান সেলিম, জেলা বিএনপির সদস্য সচিব জনাব একেএম কিবরিয়া স্বপন, মহানগর বিএনপির সদস্য সচিব জনাব গোলাম মোস্তফা মিরাজ সহ জেলা ও মহানর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

কর্মসূচীতে আগত নেতৃবৃন্দ বিএনপি সভানেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি,নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানসহ ১০ দফা দাবি বাস্তবায়নের দাবি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।