Nabadhara
ঢাকারবিবার , ৫ মার্চ ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়ায় প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৩ উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

নবধারা ডেস্ক :
মার্চ ৫, ২০২৩ ৯:৪৩ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের উদ্যোগে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৩ এর উদ্বোধনী পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
স্মার্ট লাইভস্টক,স্মার্ট বাংলাদেশ প্রতিপাদ্যে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় এই অনুষ্ঠানে টুংগীপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল মামুন এর সভাপতিত্বে টুঙ্গীপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জামাল উদ্দিন,উপজেলা মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: প্রকাশ বিশ্বাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পরে বিভিন্ন প্রানীদের নিয়ে প্রদর্শনী স্টল ঘুরে দেখেন অতিথিরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।