Nabadhara
ঢাকাশনিবার , ১১ মার্চ ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি
মার্চ ১১, ২০২৩ ১:৫২ অপরাহ্ণ
Link Copied!

পঞ্চগড়ে বিএনপি-জামায়াতের প্রত্যক্ষ্য মদদে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের প্রতিবাদে এবং শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে বাগেরহাটে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১১ মার্চ সকালে বাগেরহাট জেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে শহরের পুরাতন বাজার মোড়ে অনুষ্ঠিত শান্তি সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট ভূঁইয়া হেমায়েতউদ্দিন সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময়ে বক্তারা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট ও উন্নয়নের অগ্রযাত্রাকে বাধাগ্রস্হ করতে উঠেপড়ে লাগা জামায়াত-বিএনপির সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে দলীয় নেতা-কর্মীদের শক্ত অবস্হানে থাকার আহ্বান জানান।সমাবেশ শেষে জেলা যুবলীগের নেতৃত্বে এক শান্তি মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।