Nabadhara
ঢাকাশনিবার , ১১ মার্চ ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মোংলায় মাদকবিরোধী অভিযানে মাদকসহ আটক

Link Copied!

মোংলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রির অভিযোগে ৩ জনকে আটক করেছে মোংলা থানা পুলিশ।

মোংলা থানা সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের ৫নং ওয়ার্ডের ট্রেডার্স মসজিদ রোডের একটি দোকানের সামনে থেকে গতকাল আনুমানিক রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের শিকারীর মোড় এলাকার বাসিন্দা মোঃ দুলাল মোল্লার ছেলে মোঃ রাব্বি মোল্লা (১৯), পৌর শহরের ৩নং ওয়ার্ডের চালনা বন্দর মাদ্রাসার পিছন থেকে পৌর ৮নং ওয়ার্ডের শেহলাবুনিয়ার রাজ্জাক সড়কের বাসিন্দা মৃত আঃ কাদের হাওলাদারের ছেলে মোঃ রনি হাওলাদার (৩৩) ও ২নং বুড়িরডাঙ্গা ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের ভাটারাবাদ এলাকার মৃত জিতেন হালদারের ছেলে রিলিফ হালদার ওরফে গেদা (৫২) কে আটক করে মোংলা থানা পুলিশ।

আটকের সময় তাদের হেফাজত থেকে ৫০ (পঞ্চাশ) গ্রাম গাঁজা, ১৫(পনের) পিচ ইয়াবা ট্যাবলেট ও ০৮ (আট) লিটার দেশীয় তৈরী চোলাইমদ উদ্ধার করে জব্দ করে পুলিশ।

মোংলা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, মোংলা থানা পুলিশের নিয়মিত মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। আসামীর নামে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে বাগেরহাট জেল হাজতে প্রেরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।