Nabadhara
ঢাকাশনিবার , ১১ মার্চ ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাট জেলা সম্মেলন সফল করার লক্ষ্যে কচুয়ায় জাতীয় পার্টির প্রস্তুতিসভা

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
মার্চ ১১, ২০২৩ ৮:১২ অপরাহ্ণ
Link Copied!

আসন্ন জাতীয় পার্টির বাগেরহাট জেলা সম্মেলন সফল করার লক্ষ্যে জাতীয় পার্টির কচুয়া উপজেলা শাখার নেতৃবৃন্দদের সাথে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কচুয়া উপজেলা শাখার হলরুমে জাতীয় পার্টির কচুয়া উপজেলা শাখার আয়োজনে সকাল ১১ টায় এ প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়।জাতীয় পার্টির কচুয়া উপজেলা শাখার সভাপতি মুহম্মদ নুরুল হুদা নূর হাদীর সভাপতিত্বে প্রস্তুতিসভায় বক্তব্য দেন,বাগেরহাট জেলা জাতীয় পার্টির সভাপতি ও শরনখোলার সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃহাবিবুর রহমান,বাগেরহাট জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি এবিএম রুহুল আমিন হাওলাদার,বাগেরহাট জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাজরা শহিদুল ইসলাম বাবলু,বাগেরহাট জেলা জাতীয় সেচ্ছাসেবক পার্টির সভাপতি মোঃনিজাম উদ্দিন,কচুয়া উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সরদার নাজমুল হুদা তাপস,উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক সোহরাব আলী হাওলাদার,ধোপাখালী ইউনিয়ন জাতীয় পার্টি সভাপতি পল্লী চিকিৎসক মোঃ এশারাত আলী,জাতীয় যুব সংহতির সদস্য সচিব মোঃ তরিকুল ইসলাম,যুব সংহতির যুগ্ম আহবায়ক মোঃ মেহেদী হাচান রন।

এছাড়াও উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মীর মোহাম্মদ পলাশইয়াছ,উপজেলা জাতীয় পার্টি যুগ্ম সাধারণ সম্পাদক মোঃএনামুল হক বাচ্চু,জাতীয় পার্টির নেতা বাবলু শেখ,মঘিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোঃহাফিজুর রহমান,কচুয়া উপজেলা শাখার ছাত্র সমাজের সভাপতি মোঃশিমুল হাওলাদার সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ,আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য,প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।