Nabadhara
ঢাকারবিবার , ১২ মার্চ ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে রেটিং আন্তর্জাতিক দাবা প্রতিযোগীতা অনুষ্ঠিত

Link Copied!

বাগেরহাটের চিতলমারীতে উপজেলা পর্যায়ে এই প্রথম উৎসবমুখর পরিবেশে দুই দিন ব্যাপী শেখ হেলাল উদ্দীন ১ম ফিদে স্টান্ডার্ড রেটিং আন্তর্জাতিক দাবা টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন হয়েছেন ময়মনসিংহ জেলার দাবাড়– ভুঁইয়া গোলাম মোস্তফা।এছাড়া রেটিং অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরিতে ২২জনকে পুরুস্কৃত করা হয়।

চিতলমারী উপজেলা মিলনায়তনে চেস ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগীতা। উপ-সচিব নৌ-পরিবহন মন্ত্রনালয়, মোংলা পোর্ট কালাচাঁদ সিংহের প্রধান পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত টুর্নামেন্টে সমাপনী ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও সাইয়েদা ফয়জুন্নেছা। এসময় উপস্থিত ছিলেন, এ্যাসোসিয়েশন অব চেস ক্লাব বাংলাদেশের সভাপতি এনায়েত হোসেন,মাদারিপুর জেলার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ, চিতলমারী উপজেলা স্বাস্থ্য প:প: কর্মকর্তা ডা: মামুন হাসান, মাদারীপুরের চেস ক্লাবের সভাপতি ইকবাল হোসেন বাবু, বাগেরহাটের চেস ক্লাবের সভাপতি ফকির আরিফুল হক, চিতলমারী চেস ক্লাবের সভাপতি সঞ্জীব মালাকর,সাধারন সম্পাদক ওহিদুজ্জামান প্রমুখ।

উল্লেখ্য দুই দিন ব্যাপী এই টুর্নামেন্টে বালাদেশ-ভারত ও স্থানীয় ২৩ জন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীসহ ১১৫ জন দাবাড়– অংশ গ্রহন করেন। সমাপনী বক্তব্য শেষে বিজয়ী দাবাড়–দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।