Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৪ মার্চ ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত

শরিফুল ইসলাম (স্টাফ রিপোর্টার) নড়াইল  
মার্চ ১৪, ২০২৩ ৫:২৯ অপরাহ্ণ
Link Copied!

“মানসম্মত প্রাথমিক শিক্ষা স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৩ পালিত হয়েছে। নড়াইলের দক্ষিণ পূর্ব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে দিবসটিকে ঘিরে নানা আয়োজন করা হয়।

নড়াইল জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে মঙ্গলবার (১৪ মার্চ) সকাল থেকে বিকাল পর্যন্ত এ শিক্ষা সপ্তাহ উপলক্ষে শিক্ষা প্রদর্শনীসহ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন নড়াইল জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হুমায়ুন কবির, সদর উপজেলা শিক্ষা অফিসার( ভারপ্রাপ্ত) বিশ্বজিৎ সাহা, কালিয়া উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার দাস, লোহাগড়া উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মনসহ প্রমুখ। অনুষ্ঠানে দিনব্যাপি শিক্ষকদের গান, নিত্য, কবিতা আবৃত্তি, ছোট নাটক সহ বিভিন্ন ধরনের বিনোদন করতে লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে তিনটি উপজেলার সকল প্রধান শিক্ষক সহ সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।